২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:৪৫

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় প্রান গেলো এক বৃদ্ধের

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২

  • শেয়ার করুন

পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় প্রান গেলো বাইসাইকেল চালক আব্দুল হাকিম(৭০) নামে এক বৃদ্ধের। সে উপজেলার পুরাইকাটি গ্রামের মৃত্যু মাদার গাজীর ছেলে।
রবিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় আব্দুল হাকিম সাইকেল চালিয়ে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালা কপোতাক্ষ ব্রিজ সড়কের তাজউদ্দীন বাড়ি সংলগ্ন এলাকায় সড়কের পাশ দিয়ে বোয়ালিয়ার মোড়ে যাচ্ছিলো।

মৃতের ছেলে শাহিনুর গাজী জানান, আমার পিতা সকালে বিক্রি করা পাট ওজন করে দেয়ার জন্য বাইসাইকেলে সকাল ৯ টার দিকে বোয়ালিয়ার মোড়ে যাচ্ছিলো। এমন সময় একই এলাকার কোনা গাজীর ছেলে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে পিচন দিক থেকে সজরে ধাক্কা দেয়। তখন বাইসাইকেলসহ পড়ে মাথা ফেটে কান মুখ দিয়ে রক্ত বের হয়। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়। পাইকহাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দোলা সাধু বলেন,মোটরসাইকেল দুর্ঘোটনার রুগিটি হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন