২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৮:০৫

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

পাইকগাছায় ছাত্রলীগ নেতা প্রান্ত হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০

  • শেয়ার করুন

অবশেষে ছাত্রলীগ নেতা প্রান্ত হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় দুই জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। মামলা সূত্রে জানা গেছে উপজেলার পুরাইকাটি গ্রামের অচিন্ত ঘোষের ছেলে ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষ(২৪) গত ৭ অক্টোবর ছাত্রলীগ নেতা কর্মীদের সাথে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারনায় গড়ইখালীতে যায়। প্রচারনা শেষে রাত ১০টার দিকে প্রান্ত মটর সাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেয়। এ সময় কয়েকজন যুবক তার পিছুনিয়ে ধাওয়া করে এবং উত্তর খড়িয়া সুকুমার মন্ডলের বাড়ির সামনে সড়কের উপর বাঁশের বেরিকেট দিয়ে রাখে। রাত ১১টার দিকে বাঁশের বেরিকেটের সাথে ধাঁক্কা লেগে প্রান্ত রাস্তায় পড়ে যায়। এ সময় সাইফুর রহমান, আলমগীর, হৃদয় ও বিপ্লব প্রান্তকে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরেরর দিন তাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৪অক্টোবর সন্ধা ৬টার দিকে প্রান্ত’র মৃত্যু হয়। পুলিশ ময়না তদন্ত শেষে মৃত দেহ তার পরিবারের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় প্রান্ত’র ভাই অনুপ ঘোষ বাদি হয়ে সাইফুর (২৫), আলমগীর (২৫), হৃদয় (১৮), বিপ্লব (২০) ও ভীম (২০) সহ ৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছে। যার নং-১২ তাং-১৬-১০-২০২০।
এ ব্যাপারে ওসি (তদন্ত) আশরাফুল আলম জানান, এ মামলায় ২ জন স্বাক্ষী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন