২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৫:৫৪

শিরোনাম
খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

পাইকগাছায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় ২৬ টি ভাঙ্গন কবলিত এলাকায় তাৎক্ষণিক পদক্ষেপ এমপি বাবু’র

প্রকাশিত: মে ২৬, ২০২১

  • শেয়ার করুন

খুলনা- ৬ সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু প্রাকৃতিক দুর্যোগ “ইয়াস” এর খবর বিভিন্ন সোস্যাল মিডিয়া, জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের মাধ্যমে জানার পর ঘটনাস্থলে উপস্থিত মোকাবেলার পদক্ষেপ গ্রহণ করেন। সর্বসাধারণকে সতর্কতা ও নিরাপদ স্থানে সাথে অবস্থান করতে নানা ভাবে উদ্বুদ্ধ করেন। উপজেলা প্রশাসনসহ সকল ইউনিয়নের জনপ্রতিনিধি, দলীয় নেতা, কর্মীদের এসময়ে সাধারণ মানুষের সেবায় থাকতে পরামর্শ দিয়ে যাচ্ছেন। তিনি মঙ্গলবার নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রার ঝুকিপুর্ণ ভাঙ্গন কবলিত এলাকা গড়ইখালীর খুদখালী, ফকিরাবাদ,দেলুটির চকরিবকরি, পারমধুখালী, গেওয়াবুনিয়া,রাড়ুলিও লতাসহ ২৬ টি এলাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিদর্শন করেছেন।দ্রুত ব্যবস্থা গ্রহনে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।কোন মানুষ যাতে এতটুকু মাত্র ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে বলেন। এছাড়া তিনি বিপদ আসার আগেই সকলকে আশ্রয়কেন্দ্রসহ নিরাপদ স্থানে আশ্রয় নিতে উদ্বুদ্ধ করেন। এসময় তার সাথে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান মোঃ শিহাব উদ্দিন ফিরোজ বুলু, প্রভাষক মাইনুল ইসলাম,জসিম উদ্দিন বাবু, মোঃ শামীম সরকার, মোঃ তছলিম হোসাইন তাজ,এম এম আজিজুল হাকিম, মোঃ আকরামুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন