১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৬:১০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

নচিকেতার নামে প্রেক্ষাগৃহ উদ্বোধন

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩

  • শেয়ার করুন

বিনোদন ডেস্ক: সোমবার চালু হচ্ছে পশ্চিমবঙ্গের গায়ক নচিকেতা’র নামে প্রেক্ষাগৃহ। ‘জীবনমুখী’ গানের জন্য ভারতের পশ্চিমবঙ্গসহ বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয় নচিকেতা চক্রবর্তী। তার ‘নীলাঞ্জনা’, ‘অনির্বাণ’, ‘ডাক্তার’, ‘বৃদ্ধাশ্রম’ গানগুলো শ্রোতাদের মুখে মুখে ঘোরে। শ্রোতাপ্রিয় এ শিল্পীর নামে নির্মাণ করা হয়েছে প্রেক্ষাগৃহ। কলকাতার হাওড়া এলাকার আমতা নামের স্থানে নচিকেতার নামে ৮০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম তৈরি হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘নচিকেতা মঞ্চ’। আজ সোমবার প্রেক্ষাগৃহ চালু হতে যাচ্ছে। সোমবার স্থানীয় সময় বেলা ১২ টায় এই প্রেক্ষাগৃহ উদ্বোধন করবেন নচিকেতা নিজেই। এদিন কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে ভূষিত করা হবে ‘জীবনকৃতি’ সম্মানে। ২০২১ সালের ১৪ আগস্ট হাওড়ার আমতায় একটি বেসরকারি নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নচিকেতা। সেখানেই কলেজ কর্তৃপক্ষ ঘোষণা করে কলেজটিতে নচিকেতার নামে একটি প্রেক্ষাগৃহ তৈরি হবে। নচিকেতার ছবি ও বিভিন্ন গানের লাইনে সেজে উঠবে প্রেক্ষাগৃহটির ভেতরের অংশ। এমন খবরে নচিকেতা বলেছিলেন, ‘লজ্জা লাগছে। তবে আনন্দও হচ্ছে। আমার অনুষ্ঠান দিয়ে প্রেক্ষাগৃহের যাত্রা শুরু হলে আরও ভালো লাগবে। ’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন