২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:১৮

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

দেশে ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৬, আক্রান্ত ৭৩৪ জন

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২

  • শেয়ার করুন

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বাড়ছে মৃত্যুও। সারাদেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ক‌রে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৩৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়াল।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ৭৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৩২৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ২ হাজার ৮৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ১ হাজার ৯৯২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। ঢাকার বাইরে ভর্তি আছেন ৮৯৭ জন।

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ২১ হাজার ৩৪৮ জন রোগী।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন