২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১২:২৩

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

ডুমুরিয়ায় এ্যাম্বুলেন্সের ধাক্কায় নারী নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪

  • শেয়ার করুন

আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া : ডুমুরিয়ার চুকনগরে এ্যাম্বুলেন্সের ধাক্কায় এক পথচারি নারি নিহত হয়েছেন।
এ ঘটনায় সাথে থাকা অপর একজন নারী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা মঠ মন্দিরের সন্নিকটে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,প্রতিদিনের ন্যায় ভোরে হাঁটতে বের হয়েছিলেন, গোবিন্দকাটি গ্রামের দুই জন নারি। তারা রাস্তার পাশ দিয়ে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন।
পথিমধ্যে ঘটনা স্থলে পৌছুলে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী লাশবাহি ঢাকা মেট্রো-ছ-৭১-০০০৮ নম্বর এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের সাঁজোরে ধাক্কা দেয়। এসময় এ্যাম্বুলেন্সটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আর প্রচান্ড আঘাত পেয়ে পথচারীদের মাথা ও মুখমণ্ডল ভেঙেচুরে প্রচুর রক্ত ক্ষরণে ঘটনা স্থলে মারা যায় সুবর্না খাঁ (৫০)।
সে ডুমুরিয়া থানাধীন গোবিন্দকাটি গ্রামে সেবা দাসের স্ত্রী।
এ সময় তার সাথে থাকা একই গ্রামের আবু সাঈদ মোড়লের স্ত্রী পারভীন বেগম (৪৮) আঘাত পেয়ে গুরতর আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন, খর্ণিয়াস্থ চুকনগর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ফজলুর রহমান। তিনি বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে হতাহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দূর্ঘটনা কবলিত এ্যাম্বুলেন্সটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন