২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:২১

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

জায়েদের প্রার্থিতা বাতিল, নিপুণকে জয়ী ঘোষণা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২

  • শেয়ার করুন

স্বার্থক হলো চিত্রনায়িকা নিপুণের কঠোর পরিশ্রম। বাতিল করা হলো দুইবারের সাধারণ সম্পাদক জায়েদ খানের প্রার্থিতা। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় আপিল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। জায়েদের বদলে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়েছে নিপুণকে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে জয়ী হলেন নায়িকা।

শনিবার সন্ধায় এই ঘোষণা দিয়েছেন আপিল বোর্ডের চেয়ারম্যান নির্মাতা সোহানুর রহমান সোহান। এদিন বিকাল ৫টায় এফডিসিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও কার্যকরী সদস্য পদে চুন্নুর নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ নিয়ে বৈঠকে বসে আপিল বোর্ড।

এসময় সেখানে উপস্থিত ছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন, দুই নির্বাচন কমিশনার জাহিদ হোসেন ও বি এইচ নিশান, অভিযোগকারী নিপুণ, নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন।

তবে এ বৈঠকে দুই অভিযুক্ত জায়েদ খান ও চুন্নু উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আপিল বোর্ডের চেয়ারম্যান। এরমধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি নিয়ে জটিলতার অবসান ঘটতে যাচ্ছে।

নির্বাচনী তফসিলের ১০ নম্বর ধারা মোতাবেক আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাধারণ সম্পাদক পদের প্রার্থী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনের আপিল বোর্ড।

জায়েদের প্রার্থিতা বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়। জায়েদের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত জানিয়েছে আপিল বোর্ড। দুজন সাক্ষী ভোট দেওয়ার বিনিময়ে অর্থ নেওয়ার কথা স্বীকার করায় এই সিদ্ধান্ত দিয়েছে বোর্ড।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন