২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:২০

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০

  • শেয়ার করুন

চুয়াডাঙ্গায় সীমান্তে ভরাতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
রোববার ভোর ৪টা ১৫ মিনিটে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে তাকে ভারতীয় অংশে বিএসএফ গুলি করে হত্যা করে। ভারত সীমান্তের ভেতর পড়ায় লাশটি ফেরত চেয়েছে বিজিবি।

নিহত ওমিদুল ইসলাম (২৭) ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, ওমিদুল ইসলামকে সীমান্তের ৮৯ নম্বর পিলারের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফ গুলি করে হত্যা করে।

লাশ এখনো ভারতের অভ্যন্তরে পড়ে আছে জানিয়ে তিনি বলেন, বিজিবি এ ঘটনার তদন্ত দাবি করে লাশ ফেরত চেয়েছে।

“বিএসএফ দাবি করেছিল, সে গরু আনতে ভারতে গিয়েছিল।”

ওমিদুলের গরু আনতে যাওয়ার বিএসএফ- এর দাবি নাকচ করে এই বিজিবি পরিচালক বলেন, গরু আনতে যাওয়ার কথা সঠিক নয়। চুয়াডাঙ্গার কোনো সীমান্তপথে গরু আসছে না।

“আমি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করার দাবি তুলেছি। লাশ ফেরত চেয়েছি। অন্যায়ভাবে হত্যার প্রতিবাদ জানিয়েছি।”

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন