৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৯:৫১

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

চীন-ভারত উত্তেজনা, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ পরিকল্পনা স্থগিত

প্রকাশিত: জুন ১৯, ২০২০

  • শেয়ার করুন

ভারতের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে মন্দিরটির ট্রাস্টি। পূর্ব লাদাখে ভারত-চীনের মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তারা এই ঘোষণা দেয়। ১৯ জুন, শুক্রবার দেশটির গণমাধ্যেমের কাছে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানায় রাম মন্দির ট্রাস্ট।

লাদাখ সীমান্তের পরিস্থিতিকে ‘গুরুতর’ উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়, ‘এই অবস্থায় দেশকে রক্ষা করাই সব থেকে গুরুত্বপূর্ণ।’ এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এই বাংলা।

ট্রাস্টের সদস্য অনিল মিশ্র সংবাদসংস্থা পিটিআই’র কাছে বলেন ‘দেশের পরিস্থিতির উপর ভিত্তি করে মন্দির নির্মাণ শুরুর সিদ্ধান্ত নেয়া হবে। সরকারিভাবে তা জানানো হবে।’

এর আগে সীমান্তে ভারতীয় সেনা হত্যার প্রতিবাদে চীনের বিরুদ্ধে অযোধ্যায় একাধিক হিন্দু সংগঠন বিক্ষোভ দেখিয়েছে। এ সময় চীনের পতাকা পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে হিন্দু মহাসভার কর্মীরা। বিশ্ব হিন্দু পরিষদ চীনের প্রেসিডেন্ট শিং জিনপিংয়ের কুশপুত্তলিকা দাহ করে এবং চীনের পণ্য ভাঙচুর করে।

প্রসঙ্গত, গত সোমবার গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন কর্নেলসহ অন্তত ২০ জন ভারতীয় সেন্য নিহত হয়। এ ঘটনায় আরো অন্তত ৭৬ জন ভারতীয় সেনা আহত হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন