১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১১:৫৪

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

খুলনা থেকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হচ্ছে করোনা আক্রান্ত চিকিৎসককে

প্রকাশিত: জুন ১৮, ২০২০

  • শেয়ার করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে সঙ্কটাপন্ন অবস্থায় আছেন শেখ আবু নাসের হাসপাতালের অর্থপেডিকস বিভাগের চিকিৎসক ডা.আব্দুল কাদের কে বৃহস্পতিবার জরুরী ভিত্তিতে খুলনা হতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়।

জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে। সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ‘In Aid to Civil Power’ এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) মিশন পরিচালনা করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী এই মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) মিশনের মাধ্যমে করোনা করোনাভাইরাস বিশেষায়িত হাসপাতাল, বয়রা, খুলনায় চিকিৎসাধীন গুরুতর অসুস্থ ডাঃ আব্দুল কাদের কে বিএনএস তিতুমীর, খুলনা হতে বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে ঢাকায় নিয়ে আসে। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল (এ্যাপোলো হাসপাতাল), ঢাকায় প্রেরণ করা হয়।

Source: Bangladesh Air Force

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন