২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৬:৫২

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনার পাইকগাছায় মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ নিহত

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২০

  • শেয়ার করুন

খুলনার পাইকগাছায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফ আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় বাচ্চু সরদার (২৫) নামের আরও একজন আহত হয়েছেন। সম্পর্কে তারা দাদা ও নাতি।

রবিবার (৮ নভেম্বর) বিকালে সাড়ে ৫টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের চর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাদ আলী কয়রা উপজেলার হরিনগর গ্রামের খোরশেদ সরদারের ছেলে।

সূত্র জানায়, পাইকগাছার শিফসা ব্রিজের নিচে গোলপাতার নৌকা মেরামত করে তারা কয়রার উদ্দেশ্য রওনা দিয়েছিলেন। লস্কর ইউনিয়নের আলমতলা চর মসজিদ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দাদা আশরাফ ও নাতি বাচ্চু গুরুতর আহত হন। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন। আহত বাচ্চু সরদার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পাইকগাছা থানার ডিউটি অফিসার এসআই সনজিত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন