২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৯:৫৮

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় সরকারি কর্মচারিদের মহার্ঘভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : সরকারি কর্মচারিদের মহার্ঘভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের সংবাদ পত্রিকায় প্রকাশের প্রেক্ষিতে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও অন্যান্য ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে খুলনা জেলা ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবি ফোরাম। বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, ৩১ জানুয়ারির মধ্যে তাদের দাবি মানা না হলে, আগামী ৭ ফেব্রুয়ারি তারা ঢাকায় সচিবালয় ঘেরাও কর্মসূচি করবেন। এরপরেও যদি কর্তৃপক্ষ দাবি আমলে না নেয় তাহলে তারা পরবর্তীতে আরও কঠিন কর্মসূচির ঘোষণা করবেন বলে হুশিয়ারী প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবি ফোরাম খুলনা জেলার সভাপতি নুর মোহাম্মদ হাওলাদার, সাধারণ সম্পাদক ফকির মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক পবিত্র মন্ডল, জেলা প্রশাসক কার্যালয়ের মোঃ আবু আসলাম, মোঃ আব্দুস সবুর শেখ, মোঃ সরোয়ার শেখ, শেখ শাহিনুল ইসলাম, মুর্শিদা আক্তার, আযমখান কমার্স কলেজের আতিয়ার রহমান, জাহানারা পারভীন, সমাজসেবা অধিদপ্তরের ফয়েজ আহম্মেদ ও জাহিদুল ইসলাম, খাদ্য অধিদপ্তরের বাদল হাওলাদার, বাংলাদেশ রেলওয়ের লোকমান হোসেন, রনি খান, জনস্বাস্থ্য অধিদপ্তরের জাফর ইকবাল, গাজী জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শাহিনুর রহমান, দেলোয়ার হোসেন, জালাল উদ্দিন, তরিকুল ইসলাম, নাসিমা খাতুন, খুলনা বেতারের শুভঙ্কর কর্মকার, প্রাণি সম্পদ অধিদপ্তরের শহিদুল ইসলাম, জালাল উদ্দিন, টিএন্ডটি এর মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন, মংলা বন্দর কর্তৃকপক্ষে প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও ১১-২০ গ্রেডের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন