২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:৩৩

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনায় একদিনে আরও ৬০ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: জুন ২৪, ২০২০

  • শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৬০ জনই খুলনা জেলার।আক্রান্তদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৫৪ জন, এবং খুলনায় উপজেলা ৬ জন। এছাড়া বাগেরহাটের ৬ জন, যশোরের ১ জন, বরিশালের ১ জন ও ফলোআপ রোগী ২ জন রয়েছেন।এই নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১২০৭ জন।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, মঙ্গলবার পিসিআর ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে খুলনা নমুনা ছিল ১৯৯টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ৬৮ টি। যার মধ্যে ৬০ জনই খুলনা জেলার। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৫৪ জন, এবং খুলনায় উপজেলা পাইকগাছার ৩ জন ও দাকোপ ৩জন। এছাড়া বাগেরহাটের ৬ জন, যশোরের ১ জন, বরিশালের ১ জন ও ফলোআপ রোগী ২ জন রয়েছেন।

খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে জানা গেছে,
খুলনা জেলায় মোট করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ১২০৯ জন যার মধ্যে মারা গেছে ১৪ জন, সু্স্থ্য হয়েছেন ১২০ জন, বাকিরা এখনো চিকিৎসাধীন রয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন