২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:১৯

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

প্রকাশিত: নভেম্বর ২, ২০২০

  • শেয়ার করুন

করোনাভাইরাসের (কোভিড-১৯) পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে তার কোনও করোনাভাইরাসের উপসর্গ নেই। খবর এএফপির।

টেড্রোস আধানম গেব্রিয়াসাস এক টুইটার বার্তায় বলেন, ‘আমি কোভিড-১৯ পজিটিভ কোন ওএক ব্যক্তির সংস্পর্শে এসেছি তা জানা গেছে।’
তিনি আরও বলেন, ‘আমি ভালো আছি এবং আমার করোনাভাইরাসের কোনও উপসর্গ নেই। তবে আমি আগামী কয়েক দিন সেলফ-কোয়ারেন্টাইনে থাকব। ডব্লিউএইচওর বিভিন্ন প্রটোকল মেনে আমি বাসা থেকে কাজ করব।’

টেড্রোস মহামারি করোনাভাইরাস মোকাবিলার লড়াইয়ে জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার প্রচেষ্টার একেবারে সামনে রয়েছেন।
গত বছরের শেষের দিকে চীনে এ ভাইরারাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পকোয়ারেন্টাইনের থেকে বিশ্বব্যাপী এ পর্যন্ত প্রায় ১২ লাখ মানুষ এ ভাইরাসে প্রাণ হারিয়েছে এবং ৪ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে।
তিনি টুইটার বার্তায় জোর দিয়ে বলেন,‘আমাদের সবার স্বাস্থ্য নির্দেশনা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন