২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৬:৫৯

শিরোনাম
খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

কয়রায় নৌ-বাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে খুলনার কয়রা থেকে মিজানুর রহমান ওরফে মিজান (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মধ্যরাত্রে কয়রা থানায় নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার ফয়সাল আল ইমরান, (এস), বিএন এর নেতৃত্বে নৌবাহিনীর একটি টহল দল উত্তর বেদকাশীর বতুল বাজারের নিজ বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার বাড়িতে তল্লাশি করে আনুমানিক ৩শ’ গ্রাম গাজা, আড়াই কেজি হরিণের মাংস, নগদ ৪৩ হাজার ৪৮৭ টাকা, ৩ টি মোবাইল, ৪ টি সিম কার্ড ও ৫টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। এ সময় কয়রা থানা পুলিশ উপস্থিত ছিলেন। পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ মাদক ব্যবসায়ী মিজানকে কয়রা থানায় হস্তান্তর করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পূর্বে কয়রা থানায় মাদক ও নারী নির্যাতন এর ৮ টি মামলা চলমান রয়েছে বলে জানা যায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন