৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৪:২১

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

অর্থ আত্মসাত মামলায় পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যানসহ তিনজনের কারাদন্ড

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২

  • শেয়ার করুন

ভুয়া প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে খুলনার পাইকগাছা গড়ইখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গাজী মোস্তফা কামাল ওরফে বন্ধন, ইউপি সদস্য আসাদুল ইসলাম ও প্রকল্প কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাসকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২৬ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক ড. ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর আদালতে উপস্থিত থাকা তিন আসামিকে কারাগারে পাঠানো হয়।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১০ সালের ২৭ জুন গড়ইখালি বগুড়ারচক সানাবাড়ি মসজিদ সংলগ্ন স্থানের উন্নয়নের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে আসামিরা ২৬ হাজার টাকা মূল্যের এক মেট্রিক গম উত্তোলন করে আত্মসাৎ করেন।

স্থানীয় বাসিন্দা এবিএম এনামুল হক এ বিষয়ে জেলা জজ আদালতে মামলা করেন। মামলা নং ২৯/১৩। পরে দুদক সহকারী পরিচালক এনায়েত হোসেন মামলা তদন্ত করে আদালতে চার্জশিট দেন।
আইনজীবী অ্যাডভোকেট মজিবর রহমান বলেন, প্রকল্পের সভাপতি মোজাহার হোসেন মিস্ত্রি মামলা চলাকালে মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্য আসামিদের দণ্ডবিধি ১০৯/১২০/১৬৭/১৬৮ সহ ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তিন বছর করে কারাদণ্ড ও ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন