২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:২৯

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ডুমুরিয়া ব্যাপক নির্বাচনী গণসংযোগ করলেন আলী আসগর লবী

প্রকাশিত: জুলাই ১১, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনার ডুমুরিয়ায় ব্যাপক গণসংযোগ করেছেন খুলনা-৫ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি।

তিনি আজ শুক্রবার ডুমুরিয়া সাব-রেজিস্টি অফিস জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এসময় তিনি মসজিদের উন্নয়নে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করে। পরে তিনি এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন।


পরবর্তীতে জুলাই আগস্টে শহীদদের জন্য মোনাজাত করেন এবং একটি বৃক্ষরোপণ করেন। এছাড়া ডুমুরিয়ায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে আর্থিক সহযোগিতা করেন।

এররপর তিনি খর্নিয়া সাবেক চেয়ারম্যান মরহুম দিদারুল ইসলামে কবর জিয়ারত করেন এবং তার পরিবারের খোজ খবর নেন এবং সব সময় তাদের পাশে আছে বলে জানান। পরবর্তীতে রানাটি পশ্চিমপাড়া শেখ বাড়ি জামে মসজিদ এর উন্নয়নের জন্য অনুদানের আশ্বাস প্রদান করেন। এসময় তিনি খর্নিয়ায় অবস্থিত বিল ডাকাতিয়ার বন্ধ হয়ে যাওয়া সেচ পাম্প পরিদর্শন করে সেখানকার সমস্যার সমাধানের জন্য আশ্বাস প্রদান করেন।

পরবর্তীতে তিনি অসুস্থ কাশেম চেয়ারম্যানকে দেখতে যান এবং সেখানে মরহুম খান আলী মনছুর ও সিরাজের কবর জিয়ারত করেন।

তারপর তিনি সরাপপুর ও সাহস এলাকায় বিল ডাকাতিয়ায় আর পানি নিষ্কাশনের জন্য সেখানে অবস্থিত গেটগুলো পরিদর্শন করেন এবং সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
এই সময় ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলার বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন