৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১:৫৩

শিরোনাম
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

সয়াবিন তেলের দাম কমছে লিটারে ১৪ টাকা

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২

  • শেয়ার করুন

দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমানো হয়েছে। এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৭৮ টাকা। বর্তমানে এই তেলের দাম ১৯২ টাকা।

বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন আজ সোমবার এ সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর কথা জানায়। আগামীকাল মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম হবে ১৫৮ টাকা। আর ৫ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৮৮০ টাকায়।

ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠনের নেতারা আজ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রধানমন্ত্রীর সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। সভায় উপস্থিত ছিলেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং টি কে গ্রুপের এমডি মোস্তফা হায়দার। তারা ডলারের মূল্যবৃদ্ধি ও এলসি খোলার জটিলতা নিয়ে আলোচনা করেন। সভা শেষে সয়াবিন তেলের নতুন দাম ঘোষণা করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন