২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ২:১২

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

পশুর নদীতে সারবোঝাই জাহাজডুবি

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১

  • শেয়ার করুন

মোংলা বন্দরের পশুর নদীতে সারবোঝাই একটি কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্গো জাহাজের ১০ নাবিক সাঁতরিয়ে কূলে উঠে আসতে সক্ষম হয়েছেন।

শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে এ জাহাজডুুবির ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত জাহাজের মাস্টার রিয়াদ আলী মোল্লা ও বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সহ-সাধারণ সম্পাদক আবুল হাসান বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার-১৪ নম্বরে থাকা বিদেশি জাহাজ থেকে ৮৫০ মেট্রিক টন সার (ড্যাপ সার) বোঝাই করে কার্গো জাহাজ এমভি দেশবন্ধু। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিনগত রাতে সার বোঝাইয়ের পর কার্গোটি যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। শুক্রবার দুপুরে পশুর নদীর চিলা ও কাইনমারী এলাকার মাঝামাঝি এলাকার ডুবো চরে এটি আটকে যায়। এরপর সেখানে জাহাজটির তলা ফেটে ডুবে যায়।

জাহাজটির কিছু অংশ দেখা গেলেও বাকি পুরো অংশ নদীতে নিমজ্জিত রয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কার্গো জাহাজের মাস্টার রিয়াদ আলী মোল্লা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ও সচিব (ভারপ্রাপ্ত) কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, দুর্ঘটনাকবলিত স্থানে হারবার বিভাগের লোকজন পাঠানো হচ্ছে। তারা পরিদর্শন করে আসার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কার্গোটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে। এতে এ চ্যানেল দিয়ে নৌ চলাচলে কোনো সমস্যা ও ঝুঁকি নেই।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন