৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১:০৪

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

অকাল প্রয়াত নগর সহ-সভাপতি রহমত সরদারের অসহায় পরিবারের পাশে খুলনা মহানগর ছাত্রলীগ

প্রকাশিত: মার্চ ২৬, ২০২১

  • শেয়ার করুন

খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সদ্য প্রয়াত রহমত সরদারের অসহায় পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে খুলনা মহানগর ছাত্রলীগ।
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এই সহযোগিতার অর্থ প্রয়াত ছাত্রনেতা রহমত সরদারের পিতা ও ভাইয়ের হাতে তুলে দেন। খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের ঐকান্তিক প্রচেষ্টায় এবং মহানগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সহযোগিতায় অকাল প্রয়াত ছাত্রনেতা রহমত সরদারের অসহায় পরিবারকে প্রায় সোয়া লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয় মহান স্বাধীনতা দিবসে। এই সহযোগিতার মাধ্যমে একটি অসহায় ছাত্রলীগ পরিবারের পাশে দাঁড়াতে পেরে খুলনা মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ গর্বিত। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মোঃ আশরাফুল ইসলাম, অধ্যাপক আলমগীর কবির, ফারুখ হাসান হিটলু, অধ্যাপক রুনু ইকবাল, মহানগর যুবলীগ আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুবনেতা হাফিজুর রহমান হাফিজ, ইয়াসির আরাফাত, মোঃ রাশেদুল ইসলাম, মহানগর ছাত্রলীগ নেতা মাহামুদুল হাসান শাওন, ইয়াসিন মোল্যা, মাহামুদুর রহমান রাজেস, আব্দুল কাদির সৈকত, এম এ হোসেন সবুজ, মেহেদী হাসান স্বপন, বায়েজিদ সিনা, মেহেদী হাসান সুজন, রায়হান শিকদার, শাহ্ আরাফাত রাহীব, শংকর কুন্ডু, ওমর কামাল, সহ মহানগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
উল্লেখ্য যে খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত সরদার গত ৮ মার্চ ব্রেনস্টোক জনিত কারনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন