প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন কাল
ফরিদুল ইসলাম খান, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন কাল শনিবার। এ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে উৎসবের আমেজ তৈরি হয়েছে।
নির্বাচন কমিশন প্রকাশিত মনোনয়নপত্র যাচাই-বাছাই পরবর্তী চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। তালিকা অনুযায়ী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন:সভাপতি পদে ২ জন কাজী আব্দুল্লাহ ও এস এম জাহাঙ্গীর আলম।সহ সভাপতি পদে ২ জন সাব্বির খান ডালিম ও আব্দুর রশিদ আক্তার এলিন। সাধারণ সম্পাদক পদে ৩ জন শেখ মাহতাব হোসেন, শেখ সিরাজুল ইসলাম, এস এম মাহাবুবুল আলম।অর্থ সম্পাদক পদে ৩ জন জাহিদুর রহমান বিপ্লব, মোঃ ইলিয়াস হুসাইন ও এস রফিকুল ইসলাম।
দপ্তর সম্পাদক পদে ২ জন মোঃ আক্তারুজ্জামান লিটন ও জাহাঙ্গীর আলম মুকুল।ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন মোঃ আব্দুর রশিদ ও জি এম ফিরোজ।কার্য নির্বাহী সদস্য পদে ৫ জন আশরাফুল আলম, মোমিনুল ইসলাম মনির, মোক্তার হোসেন, মোঃ আরিফুজ্জামান নয়ন ও মোঃ আজহারুল ইসলাম।
এছাড়া যুগ্ন সাধারণ সম্পাদক পদে খান মহিদুল ইসলাম এবং সাংগঠনিক পদে দীপ্তিমান রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। এবং নির্বাচন কমিশনের স্বাক্ষরিত এই চূড়ান্ত প্রার্থী ।
ডুমুরিয়া প্রেস ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এম এ এরশাদ এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে শেখ এনামুল বাসার টিটো ও মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জির দ্বায়িত্ব পালন করবেন।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত