ঢাকা, ১০ নভেম্বর ২০২৬: বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বানৌজা ঢাকায় আয়োজিত ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ মঙ্গলবার (১০-১১-২০২৬) অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়বৃন্দ এবং সামরিক ও অসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনী দলের ১২ জন করে মোট ৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। সমাপনী দিনে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ৪৩ পয়েন্ট অর্জনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, গত ০৫ নভেম্বর ২০২৬ তারিখ বানৌজা ঢাকায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত