ঢাকা, ০৫ ডিসেম্বর ২০২৬: বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমুদ্র এবং উপকূলীয় অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠায় রয়েছে নিবেদিত। দক্ষতা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (০৫-১২-২০২৬) ভোর রাতে বাংলাদেশ নৌবাহিনীর ২৪ জন সদস্য কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তাঁরা কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ কাতার কোস্ট এন্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্ট (কিউসিবিএসডি)-এ তিন বছর মেয়াদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধীনে নির্ধারিত দায়িত্ব পালন করবে। এর আগে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল গোলাম সাদেক কাতারে নিয়োজিতব্য নৌসদস্যদের উদ্দেশে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ নৌবাহিনী ২০১২ সাল থেকে কাতার কোস্ট এন্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে দায়িত্ব পালনের জন্য নিয়মিতভাবে নৌসদস্য প্রেরণ করে আসছে। নিয়োজিত নৌসদস্যগণ তাঁদের দক্ষতা, পেশাদারিত্ব, কর্মনিষ্ঠা ও দায়িত্ব পালনে সুনামের মাধ্যমে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন। এরই ধারাবাহিকতায় নতুন করে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ আজ কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। সেখানে তাঁরা কাতারের উপকূলীয় ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, সামুদ্রিক টহল, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন সামুদ্রিক নিরাপত্তামূলক দায়িত্ব পালন করবে। তাঁদের এ দায়িত্ব পালনের মাধ্যমে কাতারের সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনায় দক্ষ জনবল ও অভিজ্ঞতার সংযোজনের পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারিত্ব ও দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের জাতীয় রেমিট্যান্স প্রবাহেও তাঁরা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি, সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কাতারে দায়িত্ব পালনে নিয়োজিত নৌসদস্যদের এ যাত্রা নৌবাহিনীর পেশাগত উৎকর্ষ ও আন্তর্জাতিক অঙ্গনে অবদানের ধারাবাহিকতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত