ঢাকা, ০৫ নভেম্বর ২০২৬: বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার (০৫-১১-২০২৬) থেকে শুরু হয়েছে ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’।
বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে বানৌজা ঢাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঞা, চীফ কনসালটেন্ট জেনারেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়বৃন্দ এবং সামরিক ও অসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।
পাঁচ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনী দলের ১২ জন করে মোট ৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ৬৯ পয়েন্ট অর্জনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী জয়লাভ করে। উল্লেখ্য, আগামী ০৯ নভেম্বর ২০২৬ তারিখ বানৌজা ঢাকায় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত