তথ্য প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, নতুন কুঁড়ির আয়োজনের মাধ্যমে আগামীতে ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে।
‘নতুন কুঁড়ি’ স্পোর্টস (সিজন-২) উদ্বোধন উপলক্ষ্যে প্রেসব্রিফিং এ তিনি একথা বলেন।
আজ (বুধবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

হুইপ বলেন, তরুণদের সঠিকভাবে পরিচালনা করতে পারলে তারা বাংলাদেশকে বিশে^র বুকে তুলে ধরতে পারবে। নতুন কুঁড়ির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর এই প্রথম খুলনা সফরকে কেন্দ্র করে খুলনার মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আশা করা যায়, প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে সারাদেশের মতো উন্নয়নের জোয়ার খুলনায়ও শুরু হবে। তিনি ইতোমধ্যে আমাদের বন্ধ মিলগুলো খুলে দিয়ে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। খুলনাঞ্চলে শিল্পায়ন, গ্যাস ও বিদ্যুৎ সেক্টরের উন্নয়নেও তিনি ব্যবস্থা নিয়েছেন। মোংলা বন্দরের উন্নয়নের সাথে খুলনার উন্নয়ন জড়িত। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্দরটির উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। তিনি আরও বলেন, অতীতে খুলনা ‘স্পোর্টস সিটি’ হিসেবে পরিচিত ছিলো, সে ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহফুজুল আলম খান প্রেসব্রিফিং এ জানান, ‘নতুন কুড়ি’ দ্বিতীয় আসরে অংশ গ্রহণের জন্য ইতোমধ্যে প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন রেজিস্ট্রেশন হয়েছে। যেখানে প্রথম আসরে রেজিস্ট্রেশনের সংখ্যা ছিলো মাত্র এক লাখ ৬৮ হাজার। এবারের আসরে ১০টি ইভেন্ট থাকছে। তিনি আরও জানান, সরকার স্কুল-কলেজের মাঠ ছাড়াও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে। এবছরই এক হাজার ইউনিয়নে এটি বাস্তবায়নের চেষ্টা করা হবে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়ন কাজ চলমান অর্থবছরে শুরুর বিষয়ে তিনি আশা ব্যক্ত করেন। এছাড়া খুলনা জেলা স্টেডিয়ামের অবশিষ্ট অংশে গ্যালারি স্থাপনের উদ্যোগ নেয়া হবে।
প্রেসব্রিফিং এ খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, কেডিএ’র চেয়ারম্যান এস এম শফিকুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ারকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহফুজুল আলম খান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, কেডিএ’র চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত