তথ্য প্রতিবেদক : বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন ল্যান্ডিং ক্রাফট ট্যাংক (এলসিটি) জাহাজ এলসিটি-১০৪। খুলনা শিপইয়ার্ড লিমিটেডে জাহাজটির আনুষ্ঠানিক লঞ্চিং সম্পন্ন হয়েছে।
শনিবার খুলনা শিপইয়ার্ডে বেলুন উড়িয়ে জাহাজটির লঞ্চিং কার্যক্রম উদ্বোধন করেন সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মো. মাকসুদুল আলম। এছাড়াও, অনুষ্ঠানে সামরিক ও অসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নিজস্ব সক্ষমতায় এবং কানাডার ভার্ড মেরিনের নকশায় নির্মিত হয়েছে এলসিটি-১০৪। দৈর্ঘ্য ৭৪.৫ মিটার, প্রস্থ ১৩ মিটার এবং ১৫০৫ মেট্রিক টন ডিসপ্লেসমেন্ট বিশিষ্ট এই জাহাজটি ঘণ্টায় ১৭ মাইল গতিতে চলাচল করতে সক্ষম। সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে এম্ফিবিয়াস অভিযানে স্পেশাল ফোর্স পরিবহনের পাশাপাশি সামরিক ভারি সরঞ্জামাদি ও ভেহিক্যাল উপকূলীয় এবং দ্বীপাঞ্চলে স্থানান্তরের জন্য এ ধরনের খধহফরহম ঈৎধভঃ ঞধহশ (খঈঞ) জাহাজ ব্যবহৃত হয়। এছাড়াও, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা, উদ্ধার অভিযান, অনুশীলন ও প্রশিক্ষণ এবং দুর্গম উপকূলীয় এলাকা বা দ্বীপাঞ্চলে লজিস্টিক সহায়তা প্রদানের ক্ষেত্রে এ জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখ্য, নৌবাহিনীর তত্ত্বাবধানে খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত ০৩টি এলসিটির মধ্যে প্রথম এলসিটি-১০২ গত ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখে এবং দ্বিতীয় জাহাজ এলসিটি-১০১ গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে লঞ্চিং করা হয়।
এলসিটিসমূহ আন্তর্জাতিক মানসম্পন্ন ডিজাইন, ক্যাটারপিলার ইঞ্জিন এবং ওয়েস্টার্ন অরিজিনের স্বনামধন্য কোম্পানির যন্ত্রপাতি, জেনারেটরসহ আধুনিক বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহার করা হয়েছে। এলসিটি নির্মাণ প্রকল্পটি খুলনা শিপইয়ার্ড তথা বাংলাদেশ নৌবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা ও প্রতিরক্ষা শিল্পের অগ্রগতির উজ্জ্বল দৃষ্টান্ত।
খুলনা শিপইয়ার্ড লিমিটেড আন্তর্জাতিক মান বজায় রেখে জাহাজ নির্মাণের পাশাপাশি বিভিন্ন জাতীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। ওঝঙ সনদপ্রাপ্ত এ প্রতিষ্ঠানটি জাতীয় রাজস্ব বোর্ডের ঞধী ঈধৎফ সম্মাননা এবং এৎববহ ঋধপঃড়ৎু অধিৎফ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি ৮০০টিরও বেশি জাহাজ ও জলযান নির্মাণ এবং ২,৫০০টিরও বেশি জাহাজ ও জলযান মেরামত করেছে।
সামগ্রিকভাবে খুলনা শিপইয়ার্ড লিমিটেড দেশের প্রতিরক্ষা শিল্প, মেরিটাইম খাত, ব্লু ইকোনমি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এলসিটিসমূহ দেশীয়ভাবে নির্মাণের ফলে আমদানিনির্ভরতা হ্রাসের পাশাপাশি দেশের অর্থ দেশেই রাখা সম্ভব হয়েছে, যা জাতীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত