তথ্য প্রতিবেদক : নতুন কুঁড়ি স্পোর্টস, ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করতে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলায় আগমন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আজ (সোমবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষ্যে জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং অপ্রয়োজনীয় নৈমিত্তিক ছুটি গ্রহণের প্রবণতা কমাতে হবে। সব অবৈধ স্থাপনা নিজ নিজ উদ্যোগে সরিয়ে নিতে হবে। অন্যথায়, মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সেসব স্থাপনা উচ্ছেদ করা হবে। খুলনা নগরীর সৌন্দর্যবর্ধনে সড়ক ও সরকারি ভবনগুলোতে রং এবং বৃক্ষরোপণ করতে হবে। পাশাপাশি, যানজট ও জনদুর্ভোগ এড়াতে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
সভায় জানানো হয় গাড়ির রিকিইজেশন, বিশ্রামাস্থল, হেলিপ্যাড, এ্যাম্বুলেন্স, জরুরি চিকিৎসা সেবা, বিদ্যুৎ ও জেনারেটর, অগ্নি নির্বাপণ, নিরাপত্তা পাশসহ অন্যান্য কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে নিজ নিজ দপ্তরের আওতাধীন কাজ সম্পন্ন করতে হবে।
সভায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) কানিজ ফাতেমা লিজা, খুলনা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর পরিচালক আহমেদ কবীর, খুলনার উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রেজাউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্রসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত