তথ্য প্রতিবেদক : খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লি: এর নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী খোরশেদ শেখের বিরুদ্ধে তার প্রার্থীতা অবৈধ বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে আইন না মেনে ঋণ দেয়ার একাধিক অভিযোগ উত্থাপন করেছেন অন্যান্য প্রতিদ্বন্দী প্রার্থী।
অভিযোগ সূত্রে জানা যায়, সহ-সভাপতি পদে প্রার্থী মোঃ খোরশেদ শেখ ২০২৩ সালের মেয়াদে খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ এ ব্যব¯’াপনা কমিটির সদস্য ছিলেন। সে সময়ে ব্যব¯’াপনা কমিটির অন্য সদস্যদের সঙ্গে নিয়ে প্রভাব বিস্তার করে তিনি একজন কর্মচারী নিয়োগ করেন। এই নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি পাওয়ায় খুলনা জেলা সমবায় অফিসার ওই কর্মচারীকে অবৈধ ঘোষনা করেন। একই সাথে কমিটির সকল সদস্যকে দোষি সাব্য¯’ করে ব্যাংক থেকে নেয়া বেতন ভাতা ব্যব¯’াপনা কমিটির সদস্যদের নিকট থেকে আদায় যোগ্য বলে রায় প্রদান করেন। কিš‘ মোঃ খোরশেদ শেখ সেই আদায়যোগ্য টাকা এখনো ব্যাংকে জমা প্রদান করেন নাই। অন্যদিকে মোঃ খোরশেদ শেখের পিতা এবং মাতার নামে অত্র ব্যাংকে খেলাপি ঋণ রয়েছে। তারা মৃত্যুবরণ করায় ওয়ারেশ পুত্র হিসাবে উক্ত খেলাপি ঋণের দায়ে তাহার সহ-সভাপতি পদে নির্বাচন করার বৈধতা তিনি হারিয়েছেন। এমনকি মোঃ খোরশেদ শেখ তার দাকোপ উপজেলার খাটাইল, লক্ষীখোলা, পানখালি, গড়খালি এলাকায় বিভিন্ন সময়ে ঋণের সুপারিশ করে নিজে "গ্রান্টার" হয়ে ঋণ প্রদান করেছেন। যা সম্পূর্ন খেলাপি ঋণ "গ্রান্টার" হিসাবে তার উপর বর্তায়। গত নির্বাচনে একই কারনে তাহার প্রার্থীতা অবৈধ হয়েছিলো। তিনি গত নির্বাচনে অংশ গ্রহণ করিতে পারেন নাই।
উল্লেখ্য, খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের নির্বাচনে সভাপতি পদে একটি পদ, সহসভাপতি ১ টি পদ এবং পরিচালক পদে ৪টি পদে নির্বাচন হবে। আগামী ৩১ শে অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
মোঃ খোরশেদ শেখের সাথে কথা হলে তিনি বলেন, আমার প্রার্থী হতে কোনো সমস্যা নাই। আর ওয়ারেশ লোনের কিস্তি আমি দিচ্ছি। প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩ বছর আগের কমিটিতে আমি পরিচালক পদে ছিলাম। তবে তিনি অন্যান্য লোনের গ্রান্টার হওয়ার কথা তিনি অস্বীকার করেন।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত