তথ্য প্রতিবেদক : ব্যাংকে ভুয়া কাগজ প্রদর্শন করে প্রতারণার আশ্রয় নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যাংক কর্মকর্তাসহ ৪ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের অর্থদন্ড, অনাদায়ে বিভিন্ন মেয়াদের কারাদন্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আদীব আলী এ রায় ঘোষণা করেন। আদালতের উচ্চমান সহকারী ইয়াছিন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইউসিবিএল ব্যাংকের খানজাহান আলী রোড শাখার সাবেক ব্যবস্থাপক গোলাম হোসেন, মেসার্স আলী অ্যান্ড সন্সের মালিক শাহাজাহান আলী চৌধুরী, জামানত প্রদানকারী মঞ্জুরুল আলম ও গোলাম রহমান। দন্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন।
দন্ডপ্রাপ্তদের মধ্যে ব্যবস্থাপক গোলাম হোসেনকে ৪০৯ ও ১০৯ ধারায় ৫ বছরের সশ্রম কারাদন্ড, ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দেন।
অপরদিকে আলী অ্যান্ড সন্সের মালিক শাহাজাহান আলী চৌধুরী, জামানত প্রদানকারী মঞ্জুরুল আলম ও গোলাম রহমানকে ৪০৯/১০৯ ধারায় ৫ বছর, ৪৬৮ ধারায় ৫ বছর এবং ৪৭১ ধারায় ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং তাঁদের প্রত্যেককে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রম কারাদন্ডের ঘোষণা দেন। সাজাগুলো পৃথকভাবে চলবে বলে আদালত সূত্র জানায়।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত