প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
দিঘলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য ও শিক্ষকদের মর্যাদা, অধিকার এবং শিক্ষা ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত এর সভাপতিত্বে ও উপজেলা তথ্য অফিসার সাঈদা খাতুনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমা আক্তার। দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টিএম শাহ আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা টি আর সি ইনসট্রাক্ট মোঃ রুহুল আমিন। অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন বোয়ালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ আনোয়ার হোসেন, ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম, আড়ুয়া উদায়ন বিদ্যাপীঠের শিক্ষক দেব প্রসাদ মন্ডল, গাজীরহাট আলহাজ্ব জালাল উদ্দিন কলেজের প্রভাষক স্বপন কুমার গুহ, দিঘলিয়া সরকারি এম এ মজিদ ডিগ্রী কলেজের প্রভাষক জিএম শফিকুল ইসলাম, পানিগাতী হাছেনিয়া দাখিল মাদ্রাসার সুপার কায়সুর রহমান, বারাকপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত