মোস্তফা রেজানুল করীম, কয়রা : খুলনার কয়রা উপজেলার সাধারণ ও দুস্থ মানুষের দৃষ্টিশক্তি সুরক্ষায় সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) কয়রার কপোতাক্ষ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে সকাল ৮টা থেকে এই ক্যাম্পের আয়োজন করা হয়।খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস. এম মনিরুল হাসান বাপ্পীর সার্বিক আয়োজনে ও সহযোগিতায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
দিনব্যাপী চলমান এই বিশেষ ক্যাম্পে উপজেলার উত্তর বেদকাশী, মহারাজপুর ও কয়রা সদর ইউনিয়নসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শত শত চোখ ও ছানি রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের ব্যবস্থাপনায় ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা, ড্রপ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।
এছাড়া যেসব রোগীর চোখে ছানি শনাক্ত হচ্ছে, উন্নত লেন্স (IOL) সংযোজনসহ তাদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হচ্ছে। বাছাইকৃত এসব রোগীদের পরবর্তীতে নিজস্ব ব্যবস্থাপনায় হাসপাতালে নিয়ে অপারেশন, থাকা-খাওয়া ও চশমা সহ যাবতীয় খরচ বিনামূল্যে প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।
চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান,কয়রা থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মাওলা বক্স,আবুল কালাম আজাদ কো অর্ডিনেটর ও নাজমুল হাসান মঞ্জু এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সকাল থেকেই কপোতাক্ষ কলেজ প্রাঙ্গণে রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রত্যন্ত অঞ্চলের রোগীরা বাড়ির কাছে এমন উন্নত চিকিৎসাসেবা ও বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবকরা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত