তথ্য প্রতিবেদক : বৃক্ষরোপণ টেকসই উন্নয়নের মূল ভিত্তি স্লোগানকে সামনে রেখে পরিবেশ সুরক্ষায় গাছের চারা বিতরণ ও রোপণের লক্ষ্যে খুলনা মহানগরীতে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২ টায় শহীদ হাদিস পার্কে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা শহর এরিয়া প্রোগ্রাম এর ম্যানেজার সুরভী বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কেসিসি’র সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান, খুলনা বিশ^বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. নাজমুস সা’দাত শুভ, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো: শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা, পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর সরদার শরিফুল ইসলাম, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো: রেজাউর রহমান, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আহবায়ক শেখ আশরাফ উজ্জামান, প্রেস কাবের সধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, সমাজসেবক শেখ মোশারফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, এ্যাড. ফজলে হালিম লিটন, সৈয়দা রেহেনা ঈসা, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, হাফিজুর রহমান মনিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, পূজা উদযাপন কমিটি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাবেক কাউন্সিলর, শিক্ষার্থী ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মঞ্জু বলেন, আজ প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে শহীদ হাদিস পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে খুলনায় বৃক্ষরোপণের উদ্বোধন করেছি। এবং তারপরই ওয়ার্ল্ড ভিশনের এমন একটি উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। তাদের সকল ভাল কাজের মধ্যে এটিও অন্যতম বলে আমি মনে করি। তাদের এই অগ্রনী ভূমিকা পালন অন্যান্য অনেক সংস্থাকে এ কর্মসূচির আওতায় নিয়ে আসবে বলেও আমি আশাকরি।
এসময় সভাপতি সুরভি বিশ্বাস বলেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা হয় সেই দেশের বনায়নের উপর। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পরিবেশ রক্ষার্থে সরকারের পাশাপাশি ভূমিকা রাখতে বদ্ধপরিকর। তাই আজ আমরা খুলনা সিটি কর্পোরেশনের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মাত্র ৮০ টি গাছের চারা রোপণের মাধ্যমে অংশগ্রহন করেছি। যার মধ্যে রয়েছে বাগান বিলাশ, চেরী ও রঙ্গন গাছের চারা। এছাড়া আমরা কমপক্ষে আরও ৩ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করবো। যা পর্যায়ক্রমে আরও বৃদ্ধি পেতে পারে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত