১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৩৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

খুলনায় আবারও টানা বৃষ্টিপাতের আভাস

প্রকাশিত: আগস্ট ৬, ২০২১

  • শেয়ার করুন

তথ্য ডেস্ক : আজ শুক্রবারও (৬ আগস্ট) খুলনাসহ দেশের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল শনিবার (৭ আগস্ট) থেকে এর পরিমাণ বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, শুক্রবারও একই আবহাওয়া বজায় থাকবে। শনিবার থেকে ক্রমাগত বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। আগামী রবিবার (৮ আগস্ট) থেকে অঝোর ধারার মতো বৃষ্টি নামবে। যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাঙ্গামাটিতে ৫৭ মিলিমিটার। এ সময় রাজধানীতে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
রাজধানীসহ এর আশপাশের জেলায় গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে বজ্রপাতসহ তুমুল বৃষ্টি হয়েছে। সারারাত থেমে থেমে এ বৃষ্টিপাত অব্যাহত ছিল। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টিপাত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় ভারি বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বেশকিছু বজ্রপাতের ঘটনা ঘটে। তবে এসব বজ্রপাতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মূলত দেশের মধ্যাঞ্চলে টানা কয়েক দিন রোদের কারণে তাপমাত্রা বেড়ে যায়। এর ফলে ওই এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। সে কারণে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি নামছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন