নিজস্ব প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণাকে কেন্দ্র করে শিশু সুরক্ষায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ও শিশু ফোরামের আায়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৩ টায় কেসিসি’র শহীদ আলতাফ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ম্যানেজার সুরভী বিশ্বাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কেসিসি’র উর্দ্ধতন কর্মকর্তাসহ ৩১টি ওয়ার্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। এছাড়া বক্তব্য রাখেন ফিল্ড এ্যাডভোকেসি চাইল্ড প্রোটেকশন কো-অর্ডিনেটর মোসাম্মৎ বিউটি কুইন, চাইল্ড ফোরাম, ইউথ ফোরামের ৩১ টি ওয়ার্ডের সদস্যবৃন্দ। এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চাইল্ড ফোরাম ও ইউথ ফোরামের সদস্যবৃন্দ আসন্ন কেসিসি’র বাজেটে শিশুদের সুরক্ষায় বিভিন্ন সমস্যা ও চাহিদা তুলে ধরেন। যার মধ্যে রয়েছে, বাল্য বিবাহ রোধ, শিশু শ্রম বন্ধে অনুকুল পরিবেশ সৃষ্টি করা, ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়মুখী করা ও পরবর্তীতে ঝরে না পড়ার পরিবেশ তৈরি করা, পুষ্টি ও সুচিকিৎসা নিশ্চিত করা, শিশুদের বিনোদনের জন্য ফ্রি মানসম্পন্ন পার্ক তৈরি করা, নিরাপদ নগরায়ণ তৈরি করা। এছাড়াও শিশুদের মোবাইল ও মাদকাসক্তির ভয়াবহ ছোবল থেকে রক্ষা করায় মোক্ষম ভুমিকা রাখা।
উপরোক্ত বিষয়ের উপর প্রধান অতিথি আলোকপাত করে বলেন, প্রতিটি ওয়ার্ডে না হলেও অন্তত ২/৩টি ওয়ার্ডে শিশুদের জন্য একটি মানসম্পন্ন পার্ক থাকা খুবই প্রয়োজন। ময়ুর নদী ও এর আশপাশ এলাকা জুড়ে নয়নাভিরাম দৃষ্টিনন্দন লেক হতে পারে। এছাড়াও শিশুদের পুষ্টি ও সুচিকিৎসায় কেসিসির বিশেষ নজর থাকবে বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
সর্বোপরি তিনি শিশুদের চাহিদার উপর ভিত্তি করে আগামী বাজেট ঘোষণা করবেন এবং তা বাস্তবায়নের জন্য সর্বাত্বক চেষ্টা করবেন বলেও জানান।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত