১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৪:১০

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৮৪ জন জলদস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: জুন ১২, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৮৪ জন জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে
র‍্যাব-৮।
আজ বুধবার বেলা ১১ টায় খুলনা মহানগরীর জিরোপয়েন্ট এলাকায় উপহার সামগ্রী বিতরণ করেন র‍্যাব-৮ অধিনায়ক অধিনায়ক লেঃ কর্ণেল কাজী যুবায়ের আলম শোভন, পিএসসি, জি+ এবং মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
র‍্যাব-৮ অধিনায়ক কাজী যুবায়ের আলম শোবন বলেন, গত ৩১ মে ২০১৬ থেকে চলমান অপারেশন সুন্দরবনে সর্বমোট ২৭ টি বাহিনীর ২৮৪ জন সদস্যের আত্মসমর্পনের মাধ্যমে গত ০১ নভেম্বর ২০১৮ তারিখে সমাপ্ত হয়।
এপ্রেক্ষিতে, প্রধানমন্ত্রী গত ১ নভেম্বর ২০১৮ তারিখে সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর ঘোষনার পর হতে শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনে। অপহরণ-হত্যা এখন তিরোহিত। জেলেদের কষ্টার্জিত উপার্জনের ভাগও কাউকে দিতে হচ্ছে না। মাওয়ালী, বাওয়ালী, বনজীবী, বন্যপ্রাণী এখন সবাই নিরাপদ বিশেষ করে মৎসজীবিরা। নির্ভয়ে নির্বিঘ্নে আসছে দর্শনার্থী-পর্যবেক্ষক এবং জাহাজ বণিকেরা। এভাবেই সরকারের দূরদর্শীতায় সুন্দরবন কেন্দ্রিক অর্থনৈতিক গতিশীলতার ব্যাপক
সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন