২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৬:৫৭

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বেনাপোল বন্দর দিয়ে ১৩০ মেট্রিক টন বিস্ফোরক আমদানি।

প্রকাশিত: জুন ৬, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে নয় ট্রাকে ১৩০ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

রোববার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে এ বিস্ফোরক দ্রবের ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়াডে প্রবেশ করে।
বন্দর সূত্রে জানা যায়, ১ লাখ ৪৩ হাজার ৪৩৬ দশমিক ৫৫ ডলার মূল্যে ১৩০ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য ভারত থেকে আমদানি করছে দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড।

বাংলাদেশি টাকায় যার মূল্য দেড় কোটি টাকা। এছাড়া বেনাপোল বন্দর থেকে বিস্ফোরকটির চালান খালাসে জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছেন এএস ইন্টারন্যাশনাল নামে এক সিঅ্যান্ডএফ এজেন্ট।

এদিকে এর আগে গত ১৪ মার্চ ৮ ট্রাকে ১১১ মেট্রিক টন ও গত বছরের ৩০ ডিসেম্বর ১০ ট্রাকে ১২০ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করেছিল প্রতিষ্ঠানটি।
এএস ইন্টারন্যাশনালের প্রতিনিধি আল-আমিন  জানান, দুপুরে নয়টি ভারতীয় ট্রাকে ১৩০ মেট্রিক টন বিস্ফোরক বেনাপোল বন্দরে এসে পৌঁছে।

কাগজপত্র সম্পূর্ণ হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে নেওয়া হবে। আগামী মঙ্গলবার (০৮ জুন) নাগাদ ট্রাকগুলো দিনাজপুরের উদ্দেশে বেনাপোল বন্দর থেকে ছেড়ে যাবে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল  জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারত থেকে এই বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া দ্রুত যাতে পণ্য খালাস নিতে পারেন তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৬/০৬/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন