১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ২:০৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

পাইকগাছায় স্ত্রী ও সন্তানদের মারপিটের অভিযোগে স্বামী আটক!

প্রকাশিত: আগস্ট ৪, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছা: খুলনার পাইকগাছায় দ্বিতীয় স্ত্রী ও স্বামী কর্তৃক মারপিটের শিকার হয়েছে প্রথম স্ত্রী ও সন্তানেরা। এ ঘটনায় স্বামী সিরাজুলকে আটক করেছে থানা পুলিশ। সোমবার বিকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মামলা সুত্রে জানাযায়, উপজেলার বেতবুনিয়া গ্রামের মজিদ ফকিরের পুত্র সিরাজুল ফকির তার ১ম স্ত্রী রেহানা বেগম (৪০) কে রেখে ৩/৪ মাস পুর্বে রোজিনা নামের একজনকে বিয়ে করে। এরপর প্রথম স্ত্রী ও সন্তানদেরকে ভরণ পোষণ বন্ধ করে দেয় স্বামী সিরাজুল। এ অবস্থায় প্রথম স্ত্র রেহানা তার দুইকন্যা মরিয়ম (২৩) ও চম্পা (১৫) এবং ১পুত্র হাসান (৯) কে নিয়ে অতি কষ্টে এক মানবেতর জীবনযাপন করে আসছে। অবস্থাদৃষ্টে খুটিনাটি বিষয় নিয়ে স্বামী সিরাজুল প্রায় তার ১ম স্ত্রী ও সন্তানদের উপর নির্যাতন ও মারপিট করতো। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন সোমবার বিকালে সিরাজুল আবারও তাদেরকে ধারাল চাকু বের করে মারতে উদ্যত হয় এবং বেধড়ক মারপিট করতে থাকে। এতে কন্যা চম্পার মাথায় চাকুর আঘাতে রক্তাক্ত জখম হয়। এতেও খ্যান্ত হয়নি তারা। এ সময় সিরাজুলের পিতা মজিদ ফকির, মা ফরিদা বেগম ও দ্বিতীয় স্ত্রী রোজিনা বেগমও তাদের কে মারপিট করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিরাজুল কে আটক করে। এসময় ধারাল চাকুটিও উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাইকগাছা থানায় পিতা সিরাজুলকে প্রধান আসামী করে নির্যাতিত কন্যা মরিয়ম (২৩) বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। যার মামলা নাং ০৩, তাং ০৪/০৮/২০। এ বিষয়ে পাইকগাছা থানা ওসি এজাজ শফি জানান, মামলার আসামী সিরাজুল কে কোর্টে প্রেরণ করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন