২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১১:৩২

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় সস্ত্রীক করোনা আক্রান্ত সাংবাদিক তানজির

প্রকাশিত: জুলাই ৩, ২০২০

  • শেয়ার করুন

খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য, দৈনিক তথ্য’র স্টাফ রিপোর্টার ও দৈনিক বাংলা সময়ের খুলনা ব্যুরো প্রধান এবং চ্যানেল খুলনা’র সিইও হাসানুর রহমান তানজির স্বস্ত্রীক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গত ২৫ জুন নমুনা দেয়ার পর আজ বৃহস্পতিবার পরীক্ষার পর ফলাফল পজেটিভ এসেছে বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে।
এদিকে গত ১৫ দিন আগেই তিনি অসুস্থ হওয়ায় ঘরেই ছিলেন এবং চিকিৎসা গ্রহন করেন। কোন উপসর্গ না থাকা স্বত্তেও অনেকের অনুরোধে গত ২৫ জুন তানজির ও তার স্ত্রীর নমুনা প্রদান করেন। গতকাল তাদের করোনা পজেটিভ আসে। তারা এখন খালিশপুরস্থ নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। বর্তমানে তাদের শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভাল কোন ধরনের করোনা উপসর্গ তাদের শরীরে নাই বা তাদের কোন সমস্যা হচ্ছে না।
হাসানুর রহমান তানজির বলেন, আমরা দু’জনই এখন বাসায় আইসোলেশনে রয়েছি৷ বাসায় আমার একটি মেয়ে বাবা মা এবং আরো অনেকেই রয়েছে৷ তাদেরও নমুনা পরীক্ষা করা হবে৷ আল্লাহর রহমতে শরীরে তেমন কোন উপসর্গ নেই। এখন পর্যন্ত সুস্থ আছি। তবে মাঝে মাঝে শ্বাস নিতে একটু সমস্যা হয়। তবে স্ত্রীর শরীর কিছুটা দূর্বল। তার স্ত্রী ও সকল করোনা আক্রান্ত রোগীদের জন্য দোয়া এবং সকলের মনবল বৃদ্ধির জন্য সকলকে সাহস দেওয়ার অনুরোধ জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন