৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৮:০৩

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

খুলনায় রোগীর স্বজনদের হামলায় রাইসা ক্লিনিকের মালিক ডাঃ রকিব নিহত

প্রকাশিত: জুন ১৬, ২০২০

  • শেয়ার করুন

খুলনায় রোগীর স্বজনদের হামলায় নগরীর গল্লামারী মোড় এলাকার রাইসা ক্লিনিকের মালিক ডা. রকিব উদ্দিন মারা গেছেন। শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে  মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাইসা ক্লিনিকের ম্যানেজার মোঃ রবিউল ইসলাম খান জানান, গত ১৪ জুন রাইসা ক্লিনিকে বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদনগর এলাকার পল্লবী সড়কের আবুল আলী শেখের স্ত্রী শিউলি বেগম সিজারের মাধ্যমে সন্তান প্রসব করেন। কিন্তু শিউলি বেগমের রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় ১৫ জুন তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির কিছু সময় পর তারা ওই রোগীকে ঢাকায় রেফার্ড করেন। অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি জানান, শিউলির স্বজনরা মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে ১৫ জুন রাত ৮টার দিকে রাইসা ক্লিনিকের সামনে যায়। এরপর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে তারা ক্লিনিকের সামনে এসে রোগীর এক স্বজন তার (ডাঃ রকিব) ওপর প্রথমে হামলা চালায়। পরে আরও কয়েকজন তাকে এলোপাথারি কিল ঘুষি মারতে শুরু করে। এক পর্যায়ে তাকে ধাক্কা দেওয়া হলে তিনি মাটিতে লুটিয়ে পরে গুরুতর আহত হন। তাকে আমরা উদ্ধার করে রাত ২টার দিকে প্রথমে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মঙ্গলবার সকালে শেখ আবু নাসেরকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীর অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান জানান, হামলায় ডা. রকিবের মাথার অভ্যন্তরে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় শেখ আবু নাসের হাসপাতালে পাঠানো হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। আবু নাসের হাসপাতালের পরিচালক ডা. বিধান চন্দ্র গোস্বামী জানান, মাথায় আঘাতের কারণে ডা. রাকিবের মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে। এ কারণেই তার মৃত্যু হয়েছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম বাহার বুলবুল বলেন, আমরা চিকিৎসকের মৃত্যুর খবর শুনে হাসপাতাল পরিদর্শন করেছি। নিহতের স্বজনরা মামলা করলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন