২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:২৯

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

করোনায় আক্রান্ত হলেন বিএমএ সভাপতি

প্রকাশিত: জুন ২৩, ২০২০

  • শেয়ার করুন

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (ফাইল ফটো)
চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনা আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সংগঠনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

ডা. ইহতেশামুল হক জানান, গতকাল রাতে বিএমএ) সভাপতি পরীক্ষার রিপোর্ট পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বিএমএ মহাসচিব আরও জানান, তাদের সংগঠনের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত করোনায় এক হাজার ১০৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৪৫ জন। নার্স আক্রান্ত হয়েছেন ৯৫৭ জন, মারা গেছেন ছয় জন। অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৬৫ জন, মারা গেছেন তিন জন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন